বরগুনার খাকদোন নদী, ২১ কিলোমিটার খালের ১৭ কিলোমিটার মরা
কয়েক দশক ধরে খনন না করা, অপরিকল্পিত উন্নয়ন ও দখলে বরগুনার খাকদোন নদীর অন্তত ১৭ কিলোমিটার অংশ এখন মৃত। একসময় যে নদী দিয়ে চলাচল করত পণ্য ও যাত্রীবাহী বড় বড় নৌযান, সেখানে এখন নাব্যতা সংকটে ব্যাহত হচ্ছে নৌযোগাযোগ। কমেছে মাছের উৎপাদন। নদীতে পানির প্রবাহ কমে যাওয়ায় ব্যাহত হচ্ছে কৃষিকাজও। এমন পরিস্থিতিতে নদীটির নাব্যতা ফিরিয়ে আনতে প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে খননের উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ৮:৪৭